
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর সদর বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।
আজ ১৬ জুলাই রোজ বৃহস্পতিবার সকালে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।
এ সময় তিনি নাগরিক সেবা নিশ্চিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক নাগরপুর সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply