1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 1:48 pm
Title :
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন মিরপুরে ৫০ বছরের পুরনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯ ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান আগে নিরপেক্ষ তদন্ত, পরে গ্রেপ্তার বা পরোয়ানা—সাংবাদিক সমাজের ঐক্যের আহ্বান নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 34 Time View

মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতা নিজের জীবন উৎসর্গ করেছেন। অনেকে জুলাই যুদ্ধে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।জুলাই চেতনার আদর্শ ধারণ করে আমাদের সকলকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি নুরে আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আব্দুর রব, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com