1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 10:16 am
Title :
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের দারুণ সাফল্য

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Sunday, July 12, 2026
  • 80 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুল আবারও তাদের শিক্ষার উৎকর্ষতার স্বাক্ষর রাখল। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে বিদ্যালয়টি অসাধারণ সাফল্য অর্জন করেছে।

আজ ১২ জুলাই ২০২৬ রোজ রবিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্যালেন্টপুলে সর্বমোট ৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে নিজ প্রতিষ্ঠানের নামে ৩টি এবং অন্য প্রতিষ্ঠানের নামে ১টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জিত হয়েছে।

এই গৌরবময় সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মাঝে আনন্দের জোয়ার বইছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন- শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নিবিড় পরিচর্যা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন- এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো নাগরপুরবাসীর জন্য গর্বের।

ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে শহীদ ক্যাডেট স্কুল নিরলসভাবে কাজ করে যাবে।

এদিকে বিদ্যালয়ের এই অনন্য সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী বিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com