1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 2:21 am

টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 49 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ভাড়া বাসাটিতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের একটি বালিশের নিচে রাখা শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com