
নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার ২ নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় রাজমিস্ত্রির কাজকে কেন্দ্র করে রাজন মিয়া নামে এক শ্রমিকের উপর রাজমিস্ত্রি আবুল মিয়া সহ কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত আহত করেন,আহত রাজন মিয়া চিকিৎসার পাশাপাশি বাদী হয়ে নবীনগর থানায় ৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায় রাজমিস্ত্রি আবুল মিঞার সাথে রাজন মিয়া বিভিন্ন এলাকায় কাজ করতেন কিন্তু রাজন মিয়া তার পারিশ্রমিক সঠিক সময়ে না পেয়ে পরবর্তীতে রাজমিস্ত্রি আবুল মিয়ার সাথে রাজন মিয়া কাজে যেতে মানা করিলে আবুল মিয়া রাজন মিয়াকে বারবার চেষ্টা করে কাজে নিতে ব্যর্থ হয়ে সেই ক্ষোভে আক্রোশে ৪জুলাই শনিবার বাদ এশা পূর্বপরিকল্পিতভাবে পশ্চিমপাড়া বউবাজার নামক স্থানে রাজন মিয়াকে একা পেয়ে আবুল মিয়া ও তার সহযোগীরা মিলে রাজন মিয়াকে এলোপাতাড়ি ভাবে লোহার রড ও লাঠি দিয়ে পিটাতে থাকে।
রাজন মিয়ার বাঁচাও বাঁচাও আত্মচিৎকারে আশেপাশের লোকজন ও পরিবারের সদস্যরা খবর পেয়ে দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান,কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রাজন মিয়াকে পুরোপুরি সুস্থ করার জন্য হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে রাজন মিয়া নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজন মিয়ার বৃদ্ধ মা, স্ত্রী ও তার ভাই বলেন যারা রাজন মিয়াকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আমরা একটি মামলা করেছি তাই আমরা আইনানুক ভাবে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
আহত রাজন মিয়ার ছোট ভাই শেখ টিপু আরো বলেন রাজমিস্ত্রি আবুল মিয়া নবীনগর সাক্কু মার্কেটের পাশে ডিভোর্সি এক সরকারি প্রাইমারি শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে, মারামারির বিষয়ে বিস্তারিত রাজমিস্ত্রি আবুল মিঞার মুঠোফোনে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন ৯০০০(নয় হাজার) টাকার লেনাদেনা নিয়ে রাজন মিয়ার সঙ্গে প্রথমে তর্কাতর্কি পরে মারামারিতে রূপ নেই।
মামলার বিষয়ে বর্তমান অবস্থা জানতে এস আই হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন, তিনি আরো বলেন তাদেরকে ধরতে নবীনগর থানা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply