
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের মীরনগরে স্থানীয় ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ব্যাপক গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা গোলাম।
আজ ১০ জুলাই শুক্রবার সন্ধ্যায় তিনি এই গণসংযোগ করেন। গণসংযোগকালে গোলাম মোস্তফা গোলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তার সামনে তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে অতি দ্রুত এ সকল সমস্যা সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন। উক্ত গণসংযোগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতেও জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply