1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 1:02 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

বগুড়ায় ইসলামী যুব আন্দোলনের মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল হক্ব আজাদ

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026
  • 46 Time View

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধিঃ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বগুড়া শহরের এসপি ব্রিজ সংলগ্ন করতোয়া নদীতে মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর, আল্লামা আব্দুল হক্ব আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মৎস্যসম্পদ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী ও জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণ জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামের শিক্ষা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণমূলক প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। তাই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে এমন জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি আ. ন. ম. মামুনুর রশীদ, সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, বগুড়া জেলা জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, বগুড়া জেলা ছাত্র আন্দোলনের সভাপতি সোহেল রানাসহ অন্যন্য নেতৃবৃন্দ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে করতোয়া নদীতে বিপুল পরিমাণ মৎস্যপোনা অবমুক্ত করা হয় এবং দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com