1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 1:02 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

নেছারাবাদে একই রাতে তিন বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, লুট প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকার মালামাল

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026
  • 43 Time View

বিশেষ প্রতিনিধি, মো. শামীম হোসাইন: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় একই রাতে পৃথক তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার গহনা ও মোবাইল ফোনসহ প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। পরপর তিনটি বাড়িতে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের অলংকারকাঠী গ্রাম এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছারছীনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অলংকারকাঠী গ্রামের তপু কাজীর বাড়ির পেছনের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতদের কয়েকজনের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। তারা তপু কাজীকে গামছা দিয়ে বেঁধে মারধর করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৩ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও একটি বাটন মোবাইল ফোন লুট করে।
এরপর একই দল পাশের বাড়িতে থাকা তপু কাজীর ভাই লিটু কাজীর বাড়িতে ঢুকে পরিবারের দুই মেয়ের হাত বেঁধে ভয়ভীতি প্রদর্শন করে। সেখান থেকে তারা নগদ ১২ হাজার টাকা, চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ছয় ভরি ওজনের রুপার দুটি নুপুর, দুটি রুপার চেইনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
একই রাতে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ডাকাত দলটি স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছারছীনা গ্রামের আব্দুস সালামের বাড়িতে হানা দেয়। কাঠের দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা, প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তারা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল এবং নিজেদের মধ্যে একজনকে ‘মাস্টার’ নামে সম্বোধন করছিল। পুরো অভিযানটি অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালনা করা হয় এবং ডাকাতরা অল্প সময়ের মধ্যেই তিনটি বাড়িতে হামলা চালিয়ে পালিয়ে যায়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
একই রাতে পরপর তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার, রাতের টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com