1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 6:05 am
Title :
বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়

খুলনায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ- নিহত ২, আহত ৭/৮ জন

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 29 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম:খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ৭ জুলাই দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাপস হোর (৬০), পিতা মৃত বিনোদর হোর, সাং- পাইকগাছার হরিদাস কাটি এবং দিদার আহমেদ (৪৫), পিতা শেখ ওবাইদুর, সাং- একই এলাকার সোনাতনকাটি। এছাড়া আরও ৭/৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধারপূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

উপস্থিত লোকদের মাধ্যমে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী ট্রাক (ঢাকা মেট্রো- ন-১৩-০৯১২) খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ইজিবাইকে ধাক্কা দেয় এবং পেছন থেকে অপর একটি ইজিবাইক এসে ইজিবাইক ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হয় এবং অপর ০৭/৮ জন আহত হয়।

ঘটনাস্থলে লবণচরা থানা পুলিশ, হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত মহাসড়কের বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা খুলনা মহাসড়কের এক পাশ লবণচরা থানা ও অপর পাশ হরিণটানা থানায় অবস্থিত। এ সংক্রান্তে হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com