1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 5:46 am
Title :
বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়

জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি- নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা গোলাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 5, 2026
  • 60 Time View

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কাঠুরী চৌরাস্তায় ব্যাপক গণসংযোগ করেছেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচিত সফল সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা গোলাম।

৫ জুলাই ২০২৬ রোজ রোববার সন্ধ্যায় তিনি এই গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি নির্বাচিত হলে জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন।

গণসংযোগে মোঃ গোলাম মোস্তফা গোলাম বলেন-“জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন নিয়ে একটি উন্নত, আধুনিক ও সেবামুখী সদর ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ অংশ নেন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, গোলাম মোস্তফার এ গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে সামনে রেখে তার এ প্রচারণা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বলে তারা মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com