
ফটো সাংবাদিক:-মোঃ সুজন শেখ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে সুভাষ সরকার (৪৫) নামে মানসিক সমস্যায় ভোগা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) ভোরে বাড়ির পাশের একটি বাগানের আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি শুইলপুর গ্রামের মৃত জগবন্ধু সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সুভাষ সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরের কোনো এক সময় পরিবারের অজান্তে তিনি বাড়ির পাশের বাগানে যান। পরে প্রতিবেশী চম্পা সরকার তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
পরিবারের সদস্যরা কালীগঞ্জ থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বিঃদ্রঃ-যদি আপনি বা আপনার পরিচিত কেউ আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, তাহলে একা না থেকে বিশ্বস্ত স্বজন, বন্ধু বা স্থানীয় মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে দ্রুত যোগাযোগ করা গুরুত্ব পূর্ণ ছিল।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply