
নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ নেতৃত্ব, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নবী।

ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করে চলেছেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন রবিউল ইসলাম নবী। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন।

এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। গণসংযোগকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশও লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের মতে, নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা ধীরে ধীরে জমে উঠছে এবং গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।

ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply