1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 12:29 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

রূপসায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা শিবলী লস্কর আহত

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2026
  • 93 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের কৃতি সন্তান মো. শিবলী আহমেদ লস্কর মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ৩ জুলাই বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার আঘাত বেশিরভাগ দু”পায়ে, হাতে। প্রাথমিক চিকিৎসা রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

আহত শিবলী আহমেদ লস্কর ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুবদলের রাজনীতির সাথে জড়িত। রাজনীতির পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত। গরীব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। যেকোনো সামাজিক বিপদে-আপদে তিনি সবার আগে পাশে দাঁড়ান বলে জানান স্থানীয়রা।

তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাটভোগ ইউনিয়ন ও আনন্দনগর গ্রামে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। দলের নেতাকর্মী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে তার খোঁজখবর নিচ্ছেন।

ঘাটভোগ ইউনিয়নবাসী শিবলী লস্করের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা তার আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। স্থানীয় যুবদল নেতা কর্মীরা বলেন, “শিবলী ভাই আমাদের এলাকার গর্ব। তিনি মানুষের জন্য কাজ করেন। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সড়কে মোটরসাইকেল চালানোর সময় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com