1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 12:02 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী-২০২৬

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Friday, July 3, 2026
  • 66 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্র জনতার বিপ্লবে স্বৈরশাসন পতনের পর গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটে নির্বাচিত টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি এর সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী-২০২৬ অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৩ জুলাই রোজ শুক্রবার সকাল দশটায় নাগরপুর সরকারি কলেজ মাঠে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল এবং নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম ও সদস্য সচিব মোঃ মনির হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর ধারাবাহিকভাবে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্ব শেষে মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি মহোদয় এবং তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল কে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

উক্ত সংবর্ধনা শেষে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী উক্ত সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্রদল মনোনীত নির্বাচিত সাবেক ভিপি, জিএস সহ সম্পাদক বৃন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের অধীনস্থ সকল ইউনিটের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন কমিটির বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com