1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 12:01 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা রজব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 56 Time View

এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই প্রতিনিধিঃ লাখাইয়ে উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা রজব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আসর মরহুমে নিজ গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্টিত হয়।এতে উপজেলার বিভিন্ন এলাকা সহ গ্রামের শত শত মুসল্লী, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ অংশ নেন।
পূর্বান্হে উপজেলা প্রশাসন এর পক্ষে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। একসময় উপস্থিত ছিলেন লাখাই মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়সহ মুক্তি যোদ্ধা বৃন্দ।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এসআই মইনুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত রজব আলীর কফিনে গার্ড অব অনার প্রদান করে।
নামাজে জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা রজব আলীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোকবার্তা দিয়েছেন। তারা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক,লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক আলী আহমেদ, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন,উপজেলা যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের লাখাই শাখার পক্ষে আহবায়ক আশীশ দাশগুপ্ত,সাংবাদিক মহসিন সাদেক,সুমন আহমেদ বিজয়,মনর উদ্দিন মনির। উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com