1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক লুৎফুন নাহার আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই- দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম নবী জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এগিয়ে যেতে চাই- সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভারত কেশরী -ড: শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধার্ঘ নিবেদন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি:ইসি বলছে,‘পেছানো সম্ভব,কিন্তু আগানো কঠিন’ খুলনায় ১০ বছরের ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ, মুহতামিম গ্রেপ্তার নরসিংদী শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা নাগরপুরের নন্দপাড়ায় নদীভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বুড়িচংয়ে অনুপস্থিত ৬৯ পরীক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: সারা দেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলায়ও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় উপজেলার আটটি কেন্দ্রে মোট ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের খবর পাওয়া যায়নি।

বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার আটটি কেন্দ্রে একযোগে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী, আলিম পরীক্ষায় ৩২০ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ১২৫ জন পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় সব মিলিয়ে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও বাকিরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার নেতৃত্বে প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ টিম দিনব্যাপী বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও তদারকি করে। কেন্দ্রগুলোতে পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

এদিকে পরীক্ষা কেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। কেন্দ্রের বাইরে অপ্রয়োজনীয় ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com