
নিজস্ব প্রতিবেদক: থেকে সমগ্র দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
দেশব্যাপী শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভ কামনা জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী মেধাবী নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘদিনের প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষার্থীরা আজ একটি গুরুত্বপূর্ণ ধাপে অংশগ্রহণ করছে।
আমি আশা করি, সকল পরীক্ষার্থী আত্মবিশ্বাস ও মনোযোগের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করবে এবং নিজেদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটাবে। কোনো ধরনের মানসিক চাপ না নিয়ে ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
আমি অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করছি।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply