1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 23, 2026, 10:24 pm
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অভিমানের মেয়ে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে টেকনাফে কৃত্রিম সার সংকটের জন্য উপজেলা কৃষি প্রশাসনকে দায়ী করছেন ভুক্তভোগীরা পরিবেশ রক্ষায় গাইবান্ধা আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ কাঠালডাঙ্গী দিশারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নওগাঁ জেলার পোরশায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 20 Time View

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় পোরশায় মাদক পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদাউস, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com