1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 7:40 am
Title :
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আত্রাই নদীর ভাঙন রোধে মানববন্ধন, পানি উন্নয়ন বোর্ডে লিখিত আবেদন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 27 Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মধুবনপুর গ্রামে আত্রাই নদীর তীব্র ভাঙনে বসতবাড়ি ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ১১টায় আত্রাই নদীর ভাঙনকবলিত মধুবনপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী এলাকাবাসী দ্রুত ও স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

লিখিত আবেদনে মধুবনপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম উল্লেখ করেন, আত্রাই নদীর ভাঙন ইতোমধ্যে তার বসতবাড়ির একেবারে নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। বাড়ির পাশেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি সৌরচালিত গভীর নলকূপ রয়েছে, যা অব্যাহত ভাঙনের ফলে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর মধ্যে আবু বককর সিদ্দিক, আব্বাজ আলী ও হামিদুল ইসলামসহ অনেকে জানান, তাদের বসতবাড়িই পরিবারের একমাত্র আশ্রয়স্থল। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং চরম দুর্ভোগের মুখে পড়বে।

এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে আবেদনকারী মো. শাহ আলম তার বসতবাড়ি ও সরকারি স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com