1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 1:16 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

মেয়ে হত্যায় মা-বাবা গ্রেপ্তার! ১৬৪ ধারায় জবানবন্দী কারাগারে শিমা,আকাশ রিমান্ডে

Reporter Name
  • Update Time : Friday, July 10, 2026
  • 134 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনা নগরীর বসুপাড়ায় ১৭ বছর বয়সী মেয়ে নির্জনাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা শিমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে বাবা মো. আলীম হোসেন আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকার ৩ নম্বর রোড থেকে বস্তাবন্দি অবস্থায় নির্জনার ম র দেহ উ দ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আসে নিহত নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

ঘটনার পরপরই খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে নিহতের বাবা আকাশকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি ম র দেহ বহনের দৃশ্য পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি নিহতের বাবা আকাশের।

তদন্তের অগ্রগতির ধারাবাহিকতায় এবার মা শিমাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞা সাবাদের এক পর্যায়ে মা শিমা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দী রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অন্যদিকে বাবা আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মা শিমা জবানবন্দীতে কী স্বীকার করেছেন এবং বাবা আকাশ কী তথ্য দিচ্ছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জবানবন্দী, রিমান্ডের তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে মামলার চার্জশিট দেওয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় খুলনাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। মা-বাবা দুইজনের গ্রেপ্তারে ঘটনার রহস্য কিছুটা পরিষ্কার হলেও পুরো ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com