1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 21, 2026, 9:26 am
Title :
বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার মুন্সিগঞ্জে বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ সংবাদ প্রকাশের পর আলীকদমের শিশুপার্ক পরিদর্শনে নতুন ইউএনও, সংস্কারের আশ্বাস দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

নয়ন হোসেন নয়ন
  • Update Time : Saturday, November 21, 2026
  • 4 Time View

নয়ন হোসেন, ক্রাইম রিপোর্টার ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ পীরগঞ্জ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২১ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ সীমান্তের একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালায় বিজিবির আভিযানিক দল। এ সময় ১০ বোতল ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা রুখতে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com