
নিজস্ব প্রতিবেদক:মিসেস চামেলি আক্তার প্রিয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রমের প্রচারণা গণমাধ্যমেও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে গণমাধ্যমকে প্রচলিত নিষেধাজ্ঞা ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত, তাদের রাজনীতি ধ্বংসাত্মক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, দলটির প্রচার-প্রচারণার বিষয়েও নিষেধাজ্ঞা রয়েছে।
তিনি আরও বলেন, ২০২৫ সালের ১২ মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়টি গণমাধ্যমেরও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা উচিত।
সূত্র: বক্তব্য ও তথ্যের ভিত্তিতে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply