
মোঃ খাইরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক গাজীপুর: জীবনের প্রতিটি দিন যেন বয়ে নিয়ে আসে একেকটি গল্প, একেকটি স্মৃতি। কখনো আনন্দে, কখনো বিরহে, আবার কখনো অতীতের মায়ায় কাটে সময়ের দীর্ঘ প্রহর। ঠিক তেমনই গ্রামের এক নিরিবিলি পরিবেশে বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের নিজের জীবনের অনেকটা সময় কাটে এক স্মৃতিবিজড়িত জায়গায়, যার নাম ‘মাচাল’।
বাড়ির পাশেই গাছের ঢালে অবস্থিত সেই মাচান যেন জীবনের এক নীরব সাক্ষী। সেখানে বসেই কেটেছে কত বিকেল, কত সন্ধ্যা, কত প্রহর। পাশে থেকেছে ছোট ভাইয়ের মতো প্রিয় বন্ধু, ভাগাভাগি হয়েছে মনের কথা, হাসি-আনন্দ আর জীবনের নানা অনুভূতি।
দিনের শেষ বিকেলে যখন সূর্যের সোনালি আলো ধীরে ধীরে হারিয়ে যায়, তখন নেমে আসে সন্ধ্যার নীরবতা। চারপাশের গ্রামীণ পরিবেশে ভেসে আসে এক অন্যরকম অনুভূতি। মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলো, সেই পরিচিত মুখ, সেই আপনজন আর একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত।
সময় বদলায়, মানুষ বদলায়, জীবনের পথও বদলে যায়। কিন্তু কিছু জায়গা আর কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না। গ্রামের সেই মাচান আজও মনের গভীরে জায়গা করে আছে। সেখানে কাটানো প্রতিটি মুহূর্ত যেন অতীতের পাতায় লেখা একেকটি অমূল্য গল্প।
বিরহের দিনগুলো যতই দীর্ঘ হোক, গ্রামের স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না। কারণ জীবনের কিছু অধ্যায় থাকে, যা চোখের আড়াল হলেও হৃদয়ের আড়াল হয় না।
অতীতের স্মৃতি ভোলা যায় না, শুধু সময়ের সঙ্গে স্মৃতির পাতায় জমে থাকে ভালোবাসা আর মায়া।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply