
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে স্বল্পআকুটিয়া প্রবাসী মানব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৮ নভেম্বর বিকেলে স্বল্পআকুটিয়া ও গোপিনাথপুর ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ খালেদুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সুমন মিয়া ও মফিজুল ইসলাম মাহফুজের যৌথ সঞ্চালনায় উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির তালুকদার।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মীর মুশফিক হোসেন শৈবাল।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ মোঃ রফিক মিয়া।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, আয়োজক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply