
শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাদিজা বেগম।
পলাশবাড়ী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মো. রব্বানী। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গাইবান্ধা জেলার বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করেন সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইবনুল ফজল মন্ডল।
আলোচনা সভায় বক্তারা পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিসংখ্যান সঠিক না হলে কোনো পরিকল্পনাই সফল হতে পারে না। ভুল বা অপরিকল্পিত পরিসংখ্যান দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে, তাই টেকসই উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান অত্যন্ত জরুরি।
সভায় অন্যদের মধ্যে জেলার সাতটি উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply