1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 12:39 am

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Sunday, November 8, 2026
  • 20 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী করেছে উপজেলা ছাত্রদল।

আজ ৮ নভেম্বর রবিবার সকাল ১১:০০ ঘটিকায় দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহীদুর রহমান মনির এর নেতৃত্বে উপজেলা ছাত্রদল, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচিতে যোগদান করে।

র‍্যালীতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো: মোস্তাকিম মিয়া, শাহজালাল বাদল, পলাশ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন, ভারড়া পূর্ব ছাত্রদলের সভাপতি আজিম, সাধারণ সম্পাদক সাইফুল, ভারড়া পশ্চিম ছাত্রদলের সভাপতি শামীম, সহবতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার, মামুদনগর ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আলামিন, মোকনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হোসাইন, পাকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক রাজীব, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক পারভেজ, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, সাধারণ সম্পাদক রাজীব, গয়হাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহাবুব, সোনিয়াবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদল হাসান, সাধারণ সম্পাদক ইনজামাম, ধুবরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকাশ, ভাদ্রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি, সাধারণ সম্পাদক লাভলু, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম, সাধারণ সম্পাদক বিজয়, ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি বিশাল রহমান সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com