1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 12:17 am

প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ঢাকায় প্রাণ গেল রংপুরের এক দফাদারের

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026
  • 59 Time View

আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর: প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী (৪৮)
৭ নভেম্বর ২০২৬ শনিবার সকাল ৯টা দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সমাবেশে যোগ দেওয়ার আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎জামশেদ আলীর আকস্মিক মৃত্যুর খবরে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী এবং নিজ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আনন্দ ও উৎসাহ নিয়ে মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়া মানুষটি আর জীবিত ফিরে আসবেন না—এমন খবর মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও পরিচিতজনেরা।
‎ জেলা ‎ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।##৭-১১-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com