1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 7, 2026, 11:18 pm
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

মৃত্যুর পর প্রকাশ পেল সুমাইয়ার জিপিএ-৫,মাতৃত্বের স্বপ্নসহ নিভে গেল সম্ভাবনাময় জীবনের প্রদীপ

মিসেস শরিফা আক্তার ময়না
  • Update Time : Friday, November 6, 2026
  • 10 Time View

নিজস্ব প্রতিবেদক:মিসেস শরিফা আক্তার ময়না

বগুড়ার শেরপুরে এক হৃদয়বিদারক ঘটনা। জীবনের শেষ সময়ে অন্তঃসত্ত্বা অবস্থায় এইচএসসি (বিএমটি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী মোছা. সুমাইয়া খাতুন (১৯)। কিন্তু জীবনের কাঙ্ক্ষিত এই সাফল্যের ফল নিজ চোখে দেখে যেতে পারেননি তিনি। ফল প্রকাশের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন সুমাইয়া। একই সঙ্গে না-ফেরার দেশে চলে গেছেন তাঁর গর্ভে থাকা তিন অনাগত সন্তানও। তাঁর মৃত্যুর পর প্রকাশিত অসাধারণ ফলাফল এখন পরিবারের কাছে আনন্দের বদলে গভীর শোক ও বেদনার স্মৃতি হয়ে দাঁড়িয়েছে।

সুমাইয়া খাতুন বগুড়া জেলার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (বিএমটি) পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁর পরীক্ষার রোল নম্বর ৪১২৭৯৪। ১০টি বিষয়ের মধ্যে ৯টিতে এ প্লাস এবং বাকি একটিতে এ গ্রেড অর্জন করেন তিনি। মূল জিপিএ ৪.৮০ হলেও ঐচ্ছিক বিষয়সহ তাঁর চূড়ান্ত জিপিএ দাঁড়িয়েছে ৫.০০।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সুমাইয়া। তিনি শেরপুর উপজেলার শালফা এলাকার মো. দেলোয়ার হোসেন ও মোছা. রেশমা খাতুনের মেয়ে। একই উপজেলার শুভগাছা গ্রামের আব্দুল মতিনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

জানা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যান সুমাইয়া। গর্ভে ছিল তাঁর তিনটি সন্তান। সন্তান প্রসবের সম্ভাব্য সময়ের মাত্র ২০ দিন আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর মাত্র ১৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই গর্ভের তিন সন্তানও পৃথিবীর আলো দেখার আগেই মারা যায়।

একদিকে নিজের শিক্ষাজীবন শেষ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, অন্যদিকে অনাগত তিন সন্তানকে ঘিরে মাতৃত্বের নতুন প্রত্যাশা—সবকিছুই ছিল সুমাইয়ার জীবনে। কিন্তু নিয়তির নির্মম পরিণতিতে থেমে যায় তাঁর সব স্বপ্ন ও সম্ভাবনা।

পরীক্ষার ফল প্রকাশের পর জিপিএ-৫ অর্জনের খবর পরিবারকে গর্বিত করেছে ঠিকই, কিন্তু সেই সাফল্যের আনন্দ ভাগ করে নেওয়ার মানুষটি আজ আর নেই। যে মেয়েকে ঘিরে পরিবারের সদস্যদের ছিল অনেক আশা-আকাঙ্ক্ষা, সেই মেয়ের কৃতিত্বপূর্ণ ফলাফল এখন স্বজনদের চোখে আনন্দের অশ্রুর বদলে বেদনার অশ্রু ঝরাচ্ছে।

সুমাইয়ার এই অর্জন প্রমাণ করে, প্রতিকূলতার মধ্যেও তাঁর পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ ও অদম্য মনোবল। জীবদ্দশায় নিজের সাফল্য দেখে যেতে না পারলেও তাঁর জিপিএ-৫ অর্জন পরিবার, স্বজন ও এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com