
মোঃ আবুল কালাম,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজ বসতঘরের ভেতর থেকে সুরে আলম (৪০) নামে দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে সুরে আলমের বিরুদ্ধে ২০২৪ সালে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বসতঘরের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
—মোঃ আবুল কালাম
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply