1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:13 am

মণিরামপুরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন

Reporter Name
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 55 Time View

আব্দুল্লাহ আল মামুন: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সহ-সভাপতি মেরী ইকবাল। এ সময় মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গণভোজের আয়োজন করা হয়।উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তরিকুল ইসলাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর ভূমিকার কারণে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের কাছে তিনি ‘উন্নয়নের কারিগর’ হিসেবে পরিচিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com