নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সন্ন্যাসীপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত ৮টা ৩০ মিনিটে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন পাঁচগাঁও বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় কলমাকান্দা উপজেলার সন্ন্যাসীপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply