1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:56 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবিতে মানববন্ধন

দেওয়ান মনিজা বেগম
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 9 Time View

নিজস্ব প্রতিবেদক: দেওয়ান মনিজা বেগম

টাঙ্গাইলের মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের মধুপুর শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মধুপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক কেন্দ্রীয় কমিটির সিবিএ সভাপতি এনামুল হক, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল কবির, জেলা সিবিএর সহসভাপতি মামুনুর রশিদ, জেলা কমিটির সিবিএ নেতা মো. শাহাদত হোসেন, আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ আলী, প্রচার সম্পাদক আখতার হোসাইন, মহিলাবিষয়ক সম্পাদক লাইজু আক্তার এবং জেলা নেতা শহিদুল্লাহসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ দীর্ঘদিন আগেই ব্যাংকের জন্য একটি সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো প্রণয়ন করে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই অর্গানোগ্রামের অনুমোদন পাওয়া যায়নি। ফলে ব্যাংকের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, পদায়ন ও প্রাপ্য সুযোগ-সুবিধা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

তাঁরা আরও বলেন, একটি প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, প্রশাসনিক গতিশীলতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে অনুমোদিত সাংগঠনিক কাঠামোর বিকল্প নেই। পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত অর্গানোগ্রাম অনুমোদন করা জরুরি।

বক্তারা ব্যাংকের বৃহত্তর স্বার্থ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে সাংগঠনিক কাঠামো অনুমোদনের জোর দাবি জানান।

আয়োজকরা জানান, দীর্ঘদিনের অমীমাংসিত দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com