
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে ব্যাপক প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের অহংকার ও বিশিষ্ট ব্যবসায়ী কাউছার আহমেদ।
নির্বাচনকে সামনে রেখে তিনি নাগরপুর বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইদের কাছে দোয়া, ভালোবাসা, আন্তরিক সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
বিশিষ্ট ব্যবসায়ী কাউছার আহমেদ মনে করেন, পারস্পরিক আস্থা, ঐক্য ও সহযোগিতাই একটি শক্তিশালী ব্যবসায়ী সংগঠনের মূল ভিত্তি।
ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং নাগরপুর বাজারের সার্বিক ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় নাগরপুর বাজারকে আরও সুশৃঙ্খল, আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব।
ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রত্যাশা নিয়ে তিনি সকলের দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply