1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:26 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: জেলা পুলিশ

মিসেস চামেলি আক্তার প্রিয়া
  • Update Time : Monday, November 2, 2026
  • 13 Time View

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক বা শিক্ষার্থী আহত কিংবা নিহত হননি বলে দাবি করেছে জেলা পুলিশ। এ-সংক্রান্ত প্রচারকে ভিত্তিহীন ও মনগড়া গুজব উল্লেখ করে শ্রমিক ও সাধারণ জনগণকে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। চলমান আন্দোলনে সহিংসতা, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি এড়াতে পুলিশ অত্যন্ত সংযম, ধৈর্য ও আইনানুগ পদ্ধতিতে দায়িত্ব পালন করছে।

পুলিশের দাবি, আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের উসকে দেওয়ার উদ্দেশ্যে পুলিশের গুলিতে শ্রমিক বা শিক্ষার্থী আহত-নিহত হওয়ার গুজব ছড়াচ্ছে। এ ধরনের প্রচারের কোনো ভিত্তি নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে কিংবা এর ফলে কোনো আন্দোলনকারী আহত বা নিহত হয়েছেন—এমন কোনো ঘটনা ঘটেনি বলে জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে গুরুত্ব দিয়েছে।

এ অবস্থায় কোনো ধরনের গুজব, অপপ্রচার, উসকানি কিংবা সহিংসতায় জড়িয়ে না পড়ে শ্রমিক ও সাধারণ জনগণকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, বাংলাদেশ পুলিশ সব নাগরিকের আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com