1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 10:28 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

শ্রমিক অসন্তোষে গাজীপুর-সাভারের ৮০ কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Monday, November 2, 2026
  • 11 Time View

মিসেস চামেলি আক্তার প্রিয়া: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শী ও শিল্প পুলিশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে অধিকাংশ কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছিল। তবে নিশ্চিতপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপ ও ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন।

সকাল পৌনে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের কারখানার সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে শিল্প পুলিশের অনুরোধে শ্রমিকেরা সড়কের এক পাশে অবস্থান নেন। পাশাপাশি শারমিন গ্রুপের শ্রমিকদেরও তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

পরিস্থিতির মধ্যে দুপুর পৌনে ১২টার দিকে শারমিন গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া একই এলাকায় হা-মীম গ্রুপ, নিউএইজসহ আশপাশের আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন জানান, কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান করা কয়েকজন শ্রমিক তাঁকে জানিয়েছেন, তাঁদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের কেউ কথা বলেননি। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি বলেন, কাজ বন্ধের কারণে কোনো কারখানায় ছুটি ঘোষণা করা হলে দাবির বিষয়ে স্পষ্ট তথ্য না পেয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেন। একই সঙ্গে অন্য কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যুক্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের সঙ্গে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান তিনি।

এদিকে, রোববার সকাল ১০টার দিকে শিল্পাঞ্চল পুলিশের পক্ষ থেকে গাড়িতে মাইকিং করে শ্রমিকদের আশ্বস্ত করা হয়। মাইকিংয়ে জানানো হয়, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করছে। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়েও পুলিশ তাঁদের পাশে রয়েছে বলে জানানো হয়।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতিতে গাজীপুর ও সাভারের পোশাকশিল্পাঞ্চলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com