1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:32 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদে এসিল্যান্ডের অভিযান

আমিনুল ইসলাম চঞ্চল
  • Update Time : Sunday, November 1, 2026
  • 16 Time View

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে স্থাপিত কোমর-বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দামুড়হুদা সদর ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মাথাভাঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাছ শিকারের জন্য স্থাপন করা বাঁধ অপসারণ করা হয় এবং বাঁধ নির্মাণে ব্যবহৃত বাঁশ, চাটাই ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে বিনষ্ট করা হয়। পাশাপাশি এ কাজে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ শিকারের উদ্দেশ্যে কয়েকটি চক্রের বিরুদ্ধে নদীর বিভিন্ন স্থানে বাঁশ, চাটাই ও বানা দিয়ে আড়াআড়ি বাঁধ নির্মাণের অভিযোগ রয়েছে। এসব বাঁধের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও স্থানীয়দের চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ পরিস্থিতিতে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধ বাঁধগুলো অপসারণ করা হয়। তবে অভিযান শুরুর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা-পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন বলেন, “মৎস্য সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী নদী ও উন্মুক্ত জলাশয়ে এভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করা বেআইনি। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রতিবেদক: মো. আমিনুল ইসলাম চঞ্চল
দামুড়হুদা অফিস, চুয়াডাঙ্গা
মোবাইল: ০১৬০৯১৭১২১২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com