
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুরের ৯নং ওযার্ডে উঠান বৈঠক করলেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম মানিক।
৩১ অক্টোবর শনিবার সন্ধ্যায় উক্ত উঠান বৈঠককালে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন।
পাশাপাশি তিনি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সহবতপুর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও সেবাভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply