1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 1:36 am

নাগরপুরের পাকুটিয়া প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Saturday, October 31, 2026
  • 28 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়ায় প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টায় পাকুটিয়া রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান আনিস। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজনু সিদ্দিকী।

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার সভাপতি, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাথুরা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম ছিদ্দিকী এবং জজ কোর্টের বেঞ্চ অফিসার মোঃ রবিউল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুটিয়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম এ সামাদ ও মদিনা ব্রিকসের ম্যানেজার মোঃ শাহিনুর ইসলাম।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

পাশাপাশি উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য পুরস্কৃত করা হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি, গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com