1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 2:01 am

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

Reporter Name
  • Update Time : Thursday, October 29, 2026
  • 14 Time View

এইচ এম রাহুল, ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে ইউনিয়নের বাজার গোপালপুর থেকে শোডাউনটি শুরু হয়। পরে ইউনিয়নের সাতটি ওয়ার্ড প্রদক্ষিণ করে আবারও বাজার গোপালপুরে এসে শেষ হয়।

মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আকবর হোসাইনের নেতৃত্বে শোডাউনে নেতাকর্মীরা অংশ নেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মেহেদী হাসান। এ ছাড়া ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com