1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 28, 2026, 3:41 pm
Title :
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন যাচাই সম্পন্ন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের গেজেট দ্রুত প্রকাশের দাবি নাগরপুরে রবি মৌসুমে ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগরপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিতে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর সক্রিয় অংশগ্রহণ নাগরপুরে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা

নাগরপুরে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Wednesday, October 28, 2026
  • 17 Time View

কাজী মোস্তফা রুমি: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের উদ্যোগে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। আনন্দ র‍্যালীটি সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা যুবদলের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করা।

নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু,এমপি।

মেডিকেল ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সম্মানিত সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

এ সময় যুবদল, কৃষকদল, ছাত্রদল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com