
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।(১৫ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা জেলা শহরের কালীবাড়ি মন্দিরে এসআরবি-১৩ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এসআরবি-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।
তিনি জানান, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা- ২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
জেলার ৭টি উপজেলার মোট ৬৩২টি পূজামণ্ডপে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে এসআরবির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
এসআরবির নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হবে।
পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম অনলাইনে ২৪ ঘণ্টা তৎপর থাকবে। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা দ্রুত এসআরবির দায়িত্বশীল সদস্যদের জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে এসআবির ভারপ্রাপ্ত কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক মন্দিরে পৌছালে মন্দির কর্তৃপক্ষ ও জেলা পুজা উদযাপন কমিটির শীর্ষ নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি মন্দির টি ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply