1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 16, 2026, 4:10 pm
Title :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ মণিরামপুরে অসুস্থ মাছুদুর রহমানকে দেখতে গেলেন এমপি গাজী এনামুল হক ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু কালিয়াকৈরে ১৮৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের আমেজ শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন- জননেতা মাইনুল আলম খান কনক যুক্তরাজ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ দামুড়হুদায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও লাভলী ইয়াসমিন

সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026
  • 3 Time View

মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরে কালীগঞ্জে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যা প্রয়োজন সরকার তাই করবে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানায় শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মিলন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। সরকারের বরাদ্দ কোনো দলীয় নেতা বা আত্মীয়কে নয়, প্রকৃত সুবিধাভোগীর কাছেই পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে অগ্রগতির ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন। মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তাঁর অঙ্গীকার বাস্তবায়ন করছেন, যার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২৬ বস্তা শুকনো খাবার উপজেলার ১৬টি মাদ্রাসা ও এতিমখানায়, বিতরণ করা হয়। প্রতিটি বস্তায় ছিল- ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচ গুঁড়া, ২০০ গ্রাম হলুদ গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।

সভাপতিত্ব করেন ইউএনও এটিএম কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আকন্দ, সমবায় কর্মকর্তা আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com