1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 15, 2026, 3:26 pm
Title :
নাগরপুরের পানানে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাকিমপুর থানা পুলিশ কর্তৃক হিলিতে বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উত্তর বন্দরে ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ফ্রী রক্ত পরিক্ষা ও কোরআন শরিফ বিতরণ নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে উদ্বেগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, October 15, 2026
  • 19 Time View

প্রেস বিজ্ঞপ্তি

বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধের সিদ্ধান্তকে গভীর ষড়যন্ত্রের ফল বলে মন্তব্য করেছে শিক্ষার্থীদের স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। একই সঙ্গে চলমান নির্বাচনী প্রবিধানমালার আলোকে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কিছুদিন ধরেই স্কুল-কলেজের নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। আন্তঃশিক্ষা বোর্ডসমূহের সমন্বয় কমিটির বিজ্ঞপ্তির মাধ্যমে সেই আশঙ্কাই সত্য বলে প্রতীয়মান হচ্ছে। তাঁদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও নানা অজুহাতে শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা হয়েছে।

তাঁরা বলেন, চলমান নির্বাচনী প্রবিধানমালার আলোকে নির্বাচন আয়োজন করতে হবে। সংশোধনের অজুহাতে নির্বাচন বন্ধ রাখা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর প্রত্যক্ষ আঘাত। এ সিদ্ধান্তের বিরুদ্ধে অভিভাবকরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

নেতৃদ্বয় আরও বলেন, সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন চলছে। অথচ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। গণতান্ত্রিক সরকারের আমলে কোনোভাবেই বেসরকারি স্কুল-কলেজের প্রশাসনিক দায়িত্ব তথাকথিত আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া উচিত নয়। নির্বাচনের মাধ্যমে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিতে হবে।

বিবৃতিতে তাঁরা অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলের মতো শিক্ষাক্ষেত্র ও স্কুল-কলেজ পরিচালনায় একই ধরনের আচরণ শুরু হয়েছে। এ পরিস্থিতি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করে অভিভাবক ঐক্য ফোরামের নেতৃদ্বয় বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় গণতান্ত্রিক চর্চা ও অভিভাবক-শিক্ষক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বার্তা প্রেরক:
মো. সেলিম মিয়া
সাধারণ সম্পাদক
অভিভাবক ঐক্য ফোরাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com