1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 15, 2026, 3:26 pm
Title :
নাগরপুরের পানানে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাকিমপুর থানা পুলিশ কর্তৃক হিলিতে বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উত্তর বন্দরে ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ফ্রী রক্ত পরিক্ষা ও কোরআন শরিফ বিতরণ নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

গীতি গমণ চন্দ্র রায় গীতি
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 24 Time View

গীতি গমন চন্দ্র রায় গীতি।। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং প্যানেলভুক্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম এবং ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে প্যানেলভুক্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সভায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভাগুলোতে আসন্ন নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধির যথাযথ প্রতিপালন, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নির্বাচনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া নির্বাচনি অপরাধ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখা এবং ভোটারদের জন্য নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com