1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 12:35 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

জীবননগরে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2026
  • 54 Time View

মোঃ মিনারুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে রাতের আঁধারে চারটি বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে সেচ কার্যক্রম চলমান থাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন কৃষকরা। এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভোর রাতে সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাদবপুর গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে আবু জাফরের সেচ পাম্প থেকে তিনটি ট্রান্সফরমার এবং একই ইউনিয়নের কয়া গ্রামের আনার আলীর সেচ পাম্প থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো তারা সেচ পাম্পের কাজ শেষে বাড়ি ফিরে যান। শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখেন সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তারা নিশ্চিত হন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু জাফর বলেন, আমার সেচ পাম্পের তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এখন জমিতে পানি দেওয়া নিয়ে বড় সমস্যায় পড়ে গেছি। এই সময়ে সেচ বন্ধ থাকলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ট্রান্সফরমার উদ্ধার ও চোরদের শনাক্ত করার দাবি জানাচ্ছি।

আরেক কৃষক আনার আলী বলেন, আমরা কৃষিকাজ করেই জীবিকা চালাই। মাঠের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হওয়ায় শুধু আমার না, আশপাশের অনেক কৃষকের জমিতে পানি দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ধরনের চুরি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

স্থানীয় কৃষকদের দাবি, কৃষি মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি। কিন্তু একের পর এক কৃষি সরঞ্জাম ও ট্রান্সফরমার চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি উদ্বেগজনক। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com