
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সহবতপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু এমপি মহোদয়ের সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।
এদিকে মনোনীত সভাপতি মনোয়ারা বেগম মুকুলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply