
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর পানান মধ্যপাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় এবং মুসল্লি ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা গোলাম।
আজ শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পূর্বে তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এসময় স্থানীয়দের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে মতবিনিময় করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে গোলাম মোস্তফা গোলাম স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মসজিদের মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply