
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর সদর ইউনিয়নের মীরনগর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচিত সফল সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।
১ জুলাই ২০২৬ বুধবার সন্ধ্যায় তিনি এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার বিষয়েও খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগ চলাকালে গোলাম মোস্তফা গোলাম স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় এলাকাবাসীও তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে গণসংযোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply