1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 30, 2026, 5:02 pm
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 1 Time View

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী বাজার ফকিরপাড়া রোডে অবস্থিত মারকাযুল ঈমান বালিকা মাদরাসায় এক হাফেজার পবিত্র কোরআন হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদরাসার ৯ জন শিক্ষার্থী আমপারা এবং ৩ জন শিক্ষার্থী কোরআন শরিফের সবক সম্পন্ন করেছে।

সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরপাড়া হাফিজিয়া মাদরাসার প্রবীণ ও সাবেক শিক্ষক ক্বারী শিহাব উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন মারকাযুল ঈমান বালিকা মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা মজিবুর রহমান, খলিফা শাহ আব্দুল মজিদ পীর সাহেব, কেরানীগঞ্জ, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাঙ্গী ফজলুল উলুম কওমী মাদরাসার মুহতামিম মাওলানা শাহীন আলম, ধুনট হাসপাতাল মসজিদের ইমাম মুফতি কাওছার আহমাদ, থানা মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আতিকুর রহমান, এলাঙ্গী বাজার মসজিদের ইমাম হাফেজ মুরশিদুল ইসলাম, ধুনট নুরানী মডেল একাডেমির প্রিন্সিপাল মাওলানা জহুরুল ইসলাম রহমানী এবং শৈলমারী নুরানী একাডেমির প্রিন্সিপাল মুফতী শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস মাওলানা মজিবুর রহমান বলেন, পবিত্র কোরআন হেফজ করা আল্লাহর বিশেষ নিয়ামত। একজন শিক্ষার্থী কোরআন হেফজ সম্পন্ন করার মাধ্যমে শুধু নিজের জন্য নয়, তার পরিবার ও সমাজের জন্যও সম্মানের পথ তৈরি করে। কোরআনের শিক্ষা জীবনে ধারণ করে আমল করার পাশাপাশি অন্যদেরও দ্বীনের পথে উদ্বুদ্ধ করতে হবে।

বিশেষ অতিথিরা বলেন, বর্তমান সময়ে মেয়েদের দ্বীনি শিক্ষার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ও সুন্নাহর আলোকে সন্তানদের গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজে নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। মারকাযুল ঈমান বালিকা মাদরাসার এ ধরনের কার্যক্রম দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীর সফলতা কামনা করে বলেন, কোরআন মুখস্থ করার পাশাপাশি এর অর্থ, শিক্ষা ও নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করাই হবে হেফজের প্রকৃত সার্থকতা। একই সঙ্গে আমপারা ও কোরআন শরিফের সবক সম্পন্নকারী শিক্ষার্থীদেরও অভিনন্দন জানান তারা।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে হেফজ সম্পন্নকারী হাফেজার উজ্জ্বল ভবিষ্যৎ, মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com