1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 12:07 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা চলাকালেই দোকান ভেঙে পাকা ভবন নির্মাণের দাবি

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 31 Time View

আব্দুল বাছির,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক জমি দখল ও টিনশেড দোকান ভেঙে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, আইনগত মালিকানা থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে তার দীর্ঘদিনের ভোগদখলকৃত সম্পত্তি দখলের চেষ্টা চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের কাছ থেকে রতন মিয়া ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় মোট ৬ শতক জমি ক্রয় করেন। জমির দলিল নম্বর ১৪০৬/২০১২ ও ১৫৭৫/২০১৪। সংশ্লিষ্ট খতিয়ান নম্বর ৭৭০, দাগ নম্বর ১৭০৭, ১৮৪৫ ও ৮০০৪, মৌজা-জামালগঞ্জ, জেএল নং-৮৮ এবং আরএস-৬৬।

রতন মিয়ার দাবি, জমি ক্রয়ের পর গত ১৪ বছর ধরে তিনি ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। সেখানে একটি টিনশেড দোকান নির্মাণ করে স্থানীয় ব্যবসায়ী বাবুল মিয়ার কাছে ভাড়াও দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ওই দোকানে নিয়মিত ব্যবসা পরিচালিত হয়ে আসছিল।

কিন্তু সম্প্রতি দুবাই প্রবাসী হাবিব মিয়া ও তার সহোদর শহিবুর রহমান, হাসান মিয়া, জহুর মিয়া, আসলাম মিয়া এবং আব্দুর রহিমসহ কয়েকজন ওই জমির মালিকানা দাবি করে টিনশেড দোকানটি ভেঙে ফেলেন এবং সেখানে দ্রুত পাকা ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রভাবশালী পক্ষ পেশিশক্তির মাধ্যমে স্থাপনা নির্মাণ করে দখল স্থায়ী করার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা এবং নিরীহ প্রকৃতির হওয়ায় তার এই দুর্বলতার সুযোগ নিচ্ছেন অভিযুক্তরা।

স্থানীয় বাসিন্দা ওয়াসিম বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছর ধরে রতন মিয়াকে এই জমি ভোগদখল করতে দেখেছি। তিনি সেখানে টিনশেড দোকান নির্মাণ করে ভাড়াও দিয়েছিলেন। সম্প্রতি সেই দোকানটি ভেঙে সেখানে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।”

দোকানের ভাড়াটিয়া বাবুল মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে রতন মিয়ার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেছি। হঠাৎ করে দোকানটি ভেঙে ফেলা হয়েছে। এখন হাবিব মিয়া দাবি করছেন, জমিটি তার।”

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া বলেন, “লিগ্যাল এইড অফিস, সুনামগঞ্জ থেকে নোটিশ পাওয়ার পর উভয় পক্ষের কাছে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রতন মিয়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে আদালতের রায় কার্যকর না হওয়া পর্যন্ত জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। অভিযুক্ত পক্ষের বক্তব্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com